© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে অস্ত্র গুলিসহ আটক এক

শেয়ার করুন:
ঝিনাইদহে অস্ত্র গুলিসহ আটক এক
district-correspondent
০২:১২ পিএম | ২৯ নভেম্বর, ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে চার বিদেশি পিস্তল চার ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক জোবায়ের হোসেন শাকিব কালীগঞ্জ উপজেলার মো. আব্দুল আওয়ালের ছেলে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে চার বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটক জোবায়ের হোসেন শাকিব কালীগঞ্জ উপজেলার মো. আব্দুল আওয়ালের ছেলে।

শুক্রবার ভোর রাতে উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মাসুদ আহম্মেদ জানান, আটক ব্যক্তি ইজিবাইকের ব্যাটারি ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসা করার অভিযোগে মামলা করা হয়েছে।

 

টাইমস/টিএইচ

 

মন্তব্য করুন