© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি রাজশাহী যাচ্ছেন

শেয়ার করুন:
সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি রাজশাহী যাচ্ছেন
own-reporter-rajshahi
০৪:০৭ পিএম | ২৯ নভেম্বর, ২০১৯

দুইদিনের সফরে রাজশাহী আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমাবর্তনের সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় দুইটির আচার্যও।

দুইদিনের সফরে রাজশাহী আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমাবর্তনের সভাপতিত্ব করবেন।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় দুইটির আচার্যও।

শনিবার দুপুরে হেলিকপ্টারে করে রাবির সৈয়দ আমীর আলী হল সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন রাষ্ট্রপতি।

সমাবর্তন দুইটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন