মা-খালার সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হত্যা করলো মাদকাসক্ত স্বামী

রাজধানীতে মাদকাসক্ত স্বামীর ছুরির আঘাতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রী গৃহবধূর। ভালোবেসে বিয়ের দুই মাসের মাথায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম কানিজ ফাতেমা টুম্পা (২৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শুক্রবার রাত ৯টায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাজধানীর কুড়িল চৌরাস্তায় কানিজ ফাতেমাকে ছুরিকাঘাত করেন তার স্বামী সাফকাত।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন কানিজ। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া এলাকায়।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।

কানিজ ফাতেমার ছোট বোন আয়শা আক্তার জানান, ভালোবেসে কানিজ ও সাফকাত নিজেরাই বিয়ে করেন। বিয়ের পর কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কানিজ এক সপ্তাহ আগে বাবার বাসায় ফিরে আসেন। বুধবার সাফকাত কানিজকে ফোন করে ডেকে নিয়ে যান।

পরবর্তীতে বৃহস্পতিবার কানিজের খোঁজে মা ও খালা সাফকাতের বাড়িতে যায়। এ সময় তারা কানিজকে অসুস্থ দেখতে পান। এরপর কানিজের মা ও খালা মিলে তাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসছিলেন। পথে কুড়িল চৌরাস্তা এলাকায় সাফকাত এসে কানিজকে ছুরিকাঘাত করেন।

আহত অবস্থায় কানিজকে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। শুক্রবার রাত নয়টায় মারা যায় কানিজ।

 

টাইমস/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026