© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে গুটারগান, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

শেয়ার করুন:
চট্টগ্রামে গুটারগান, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
own-reporter-chattogram
০১:৫৪ পিএম | ৩০ নভেম্বর, ২০১৯

চট্টগ্রাম মহানগরের শিকলবাহা এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম মো. আলী আকবর (৫০)। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার বয়ারচরে। আকবরের কাছ থেকে ৪টি ওয়ান শুটারগান ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

চট্টগ্রাম মহানগরের শিকলবাহা এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম মো. আলী আকবর (৫০)। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার বয়ারচরে।

আকবরের কাছ থেকে ৪টি ওয়ান শুটারগান ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, শনিবার ভোরে এই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি দীর্ঘ দিন যাবত অস্ত্র ব্যবসা করে আসছিলেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন