© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন ১৩ জানুয়ারি

শেয়ার করুন:
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন ১৩ জানুয়ারি
own-reporter
০৫:০০ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার বিকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই। আর ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।

গত ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল । ৬৭ বছর বয়সী এ মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।

চট্টগ্রাম-৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবারের সংসদ সদস্য বাদল একাদশ জাতীয় সংসদে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

এছাড়া বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভা ও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের নির্বাচনও একই সময়সূচি অনুযায়ী হবে। ওই দুই নির্বাচনেও ভোট হবে ইভিএমে বলে জানান ইসি সচিব।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন