© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে আকাশ থেকে পড়লো বিমানের তেলের ট্যাংক

শেয়ার করুন:
ময়মনসিংহে আকাশ থেকে পড়লো বিমানের তেলের ট্যাংক
own-reporter-mymensingh
০৫:২২ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আকাশ থেকে বিমানের একটি তেলের ট্যাংক পড়েছে। রোববার বিকালে উপজেলার পাইথল ইউনিয়নের বটতলা নামক স্থানে হঠাৎ করে তেলের ট্যাংকটি মাটিতে পড়েছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আকাশ থেকে বিমানের একটি তেলের ট্যাংক পড়েছে।

রোববার বিকালে উপজেলার পাইথল ইউনিয়নের বটতলা নামক স্থানে হঠাৎ করে তেলের ট্যাংকটি মাটিতে পড়েছে।

ট্যাংকটি মাটিতে পড়ার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিমানের তেলের ট্যাংক বিষয়টি জানার পর তাদের ভীতি দূর হয়েছে।

তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ওসি (তদন্ত) ফায়জুর রহমান বলেন, বটতলা এলাকার মসজিদের পাশে বিমান থেকে একটি তেলের ট্যাংক পড়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। পরে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো প্রশিক্ষণ বিমান থেকে তেলের ট্যাংকটি পড়েছে।

বিষয়টি বিমান বাহিনীকে অবহিত করা হয়েছে। তারা এলে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন