© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ভাইকে হত্যার হুমকি দিয়ে বোনকে ধর্ষণ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ভাইকে হত্যার হুমকি দিয়ে বোনকে ধর্ষণ

প্রতীকী ছবি

own-reporter-narayanganj
০৬:০৯ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ভাইকে হত্যার হুমকিতে বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামাল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার পুরে আটক জামালকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার হাফিজীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ভাইকে হত্যার হুমকিতে বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামাল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে আটক জামালকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার হাফিজীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে আয়নাল নামে একজনের কক্ষে নিয়ে যায়। সেখানে জুথি নামে একজনের সহযোগিতায় আয়নাল ও জামাল মিলে তাকে ধর্ষণ করে।

তিনি আরও জানান, এ বিষয় শনিবার অভিযোগ পেয়ে অভিযান পরিচালানা করে জামালকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষণকারী আয়নাল ও তার সহযোগী জুথি পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন