© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার ৬৪ স্থানে পার্কিংয়ের অনুমোদন করেছে সরকার: কাদের

শেয়ার করুন:
ঢাকার ৬৪ স্থানে পার্কিংয়ের অনুমোদন করেছে সরকার: কাদের

ছবি সংগৃহীত

own-reporter
০৭:২৫ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৯

প্রকট পার্কিং সংকটকে সামনে রেখে ঢাকা পরিবহন সমন্বয়কারী কর্তৃপক্ষ (ডিটিসি) মহানগরে পার্কিংয়ের জন্য ৬৪টি স্থান অনুমোদন করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রকট পার্কিং সংকটকে সামনে রেখে ঢাকা পরিবহন সমন্বয়কারী কর্তৃপক্ষ (ডিটিসি) মহানগরে পার্কিংয়ের জন্য ৬৪টি স্থান অনুমোদন করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার নগর ভবনে ডিটিসিএর ১৩তম বোর্ড সভা শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নগরে পরিবহন সংকটের কারণে অবৈধ ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা এবং অন্যান্য মোটরহীন বাহনের বিরুদ্ধে অভিযান গতি হারিয়েছে। কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ উভয় করপোরেশনে এইসব যানবাহন এবং অবৈধ ফুটপাথ দখলের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।

এই মিটিংয়ে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো সব ঢাকার বাইরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হক আইভি, গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং নারায়ণগঞ্জ-২ এলাকার সাংসদ নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

টাইমস/এনজে/এইচইউ

মন্তব্য করুন