© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ভুয়া ডাক্তার গ্রেপ্তার

শেয়ার করুন:
চট্টগ্রামে ভুয়া ডাক্তার গ্রেপ্তার

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০৭:৪৭ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে ওয়াসিম ওসমান (৪৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার নগরীর শাপলা আবাসিক এলাকার একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মো. মাইনুর রহমান।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে ওয়াসিম ওসমান (৪৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার নগরীর শাপলা আবাসিক এলাকার একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মো. মাইনুর রহমান।

ওয়াসিম ওসমানের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। এর আগেও ডাক্তার সেজে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছিল সে।

ওসি মো. মাইনুর রহমান জানান, ডাক্তারি পাস না করলেও ওয়াসিম নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে লোকজনকে ব্যবস্থাপত্র দিতো। পেশায় ওষুধ বিক্রেতা হয়েও ডাক্তার সেজে লোকজনের সঙ্গে প্রতারণার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন