© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে, শ্রমিকের প্রাণহানি

শেয়ার করুন:
পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে, শ্রমিকের প্রাণহানি

প্রতীকী ছবি

own-reporter-chattogram
১২:২২ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পুকুরে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম শাকিল (২৮)। সোমবার সকালে উপজেলার আমজুর হাটে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পুকুরে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম শাকিল (২৮)।

সোমবার সকালে উপজেলার আমজুর হাটে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল একজন নির্মাণ শ্রমিক। সে আনোয়ারা উপজেলার তাতুয়া এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান। পটিয়ার থানার হাট থেকে ট্রাকটি ভবন নির্মাণের সামগ্রী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। আমজুর হাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা শাকিলের মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন