© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে সমবায় ভবনে আগুন

শেয়ার করুন:
সিলেটে সমবায় ভবনে আগুন
own-reporter-sylhet
১২:৫৯ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরীর বন্দরবাজারের সমবায় ভবনে অগ্নিকাণ্ডে ইলেক্ট্রনিক্স সামগ্রীর একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত সোয়া ১টার দিকে শফিক ইলেক্ট্রনিক্স নামের ওই দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট নগরীর বন্দরবাজারের সমবায় ভবনে অগ্নিকাণ্ডে ইলেক্ট্রনিক্স সামগ্রীর একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাত সোয়া ১টার দিকে শফিক ইলেক্ট্রনিক্স নামের ওই দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর।

সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার যীশু তালুকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন