© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৌরনদীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান

শেয়ার করুন:
গৌরনদীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান
own-reporter-barisal
০৫:৩৩ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৯

বরিশালের গৌরনদীতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হস্তক্ষেপে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

বরিশালের গৌরনদীতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হস্তক্ষেপে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

রোববার রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাল্য বিবাহটি বন্ধ করেন।

ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, হাপানিয়া গ্রামের রফিক আকনের ১৫ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে রোববার রাতে বিয়ে দেওয়ার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। খবর পেয়ে তিনি ইউপি সদস্যদের নিয়ে কনের বাড়িতে পৌঁছান।

সেখানে গিয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে কনে ও তার অভিভাবকদের অবহিত করেন। পরে নাবালিকা কন্যার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্রী।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন