© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শৈলকূপায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

শেয়ার করুন:
শৈলকূপায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

district-correspondent
০৬:৫০ পিএম | ০৩ ডিসেম্বর, ২০১৯

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকচাপায় নুরালী হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শৈলকূপা-কাতলাগাড়ী সড়কের বাদাপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকচাপায় নুরালী হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে শৈলকূপা-কাতলাগাড়ী সড়কের বাদাপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরালী হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত ওলিম উদ্দিনের ছেলে।

শৈলকূপা থানার ওসি বজলুর রহমান জানান, নুরালী হোসেন সকালে ভ্যানযোগে শৈলকূপা যাচ্ছিলেন। পথে বাদাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে ঘাতক ট্রাকটি সামনে থেকে ভ্যানে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়।

উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন