© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেয়ার করুন:
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

district-correspondent
০৩:১০ পিএম | ০৪ ডিসেম্বর, ২০১৯

বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টু (২০) নামের যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌর শহরের হাট খোলা রোডে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে।

বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টু (২০) নামের যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে পৌর শহরের হাট খোলা রোডে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে।

মিন্টু পৌর শহরের উত্তরসাহাপাড়া গ্রামের ভাদু মিস্ত্রির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলা ১১টার দিকে পৌর শহরের হাট খোলা রোডে ওষুধ ব্যবসায়ী অসিমের বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগের কাজ করছিল মিন্টু ও তার বাবা। এসময় মিন্টু ছাদে নির্মাণ সামগ্রী সরাচ্ছিল। হঠাৎ সেখানে থাকা তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাজিদ হাসান লিংকন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন