© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন:
বরিশালে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
own-reporter-barisal
০৫:১৮ পিএম | ০৪ ডিসেম্বর, ২০১৯

বরিশাল সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বরিশাল সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার তালুকদার হাট-বাজারে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাপ্পারাজ মেডিকেল হল, মেসার্স মিন্টু মেডিকেল হল, তরুণ মেডিকেল হল, ধানসিড়ি হোটেল ও বিসমিল্লাহ হোটেল।

জানা গেছে, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার পাঁচশ' টাকা জরিমানা করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন