© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালুকায় দুই বাসের সংঘর্ষে আহত ৪০

শেয়ার করুন:
ভালুকায় দুই বাসের সংঘর্ষে আহত ৪০
own-reporter-mymensingh
০৭:৫৪ পিএম | ০৮ ডিসেম্বর, ২০১৯

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১জনের অবস্থা গুরুতর। আহতদের বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক। রোববার বিকাল ৩টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১জনের অবস্থা গুরুতর। আহতদের বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক।

রোববার বিকাল ৩টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা থানার ওসি মঈনউদ্দিন জানান, বিকাল ৩টার দিকে বাদশা টেক্সটাইল কোম্পানির শ্রমিকবাহী একটি মিনিবাস স্কয়ার মাস্টারবাড়ি থেকে ভালুকা উপজেলা সদরে যাচ্ছিল। পথে মেহেরবাড়ি এলাকায় একটি বাসকে ওভারটেক করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি জানান, সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ১১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন