মহেশপুর সীমান্তে ১২ অনুপ্রবেশকারী আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার লেবুতলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান।
আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
মেজর কামরুল হাসান জানান, ভারত থেকে অনুপ্রবেশের সময় বিজিবির বিশেষ টহল দল সীমান্তের জুলুলী বিওপির লেবুতলা মাঠ এলাকা থেকে ১২ জনকে আটক করে। তাদেরকে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হবে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা জনপ্রতি ৩ হাজার টাকা করে দিয়ে ভারত থেকে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছেন।
টাইমস/এইচইউ