© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরের এডিসি শফিউল্লাহ মারা গেছেন  

শেয়ার করুন:
গাজীপুরের এডিসি শফিউল্লাহ মারা গেছেন   
own-reporter-gazipur
০২:০৬ পিএম | ১১ ডিসেম্বর, ২০১৯

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোররাত ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার ভোররাত ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ভাওয়াল রাজবাড়ী মাঠে শফিউল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

শফিউল্লাহ গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) হিসেবে ৪ এপ্রিল যোগদান করেন।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন