© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহকে ‘বাল্যবিয়ে মুক্ত’ করতে চার হাজার শিক্ষার্থীর শপথ

শেয়ার করুন:
ময়মনসিংহকে ‘বাল্যবিয়ে মুক্ত’ করতে চার হাজার শিক্ষার্থীর শপথ
own-reporter-mymensingh
০৫:২৩ পিএম | ১১ ডিসেম্বর, ২০১৯

ময়মনসিংহ বিভাগকে ‘বাল্যবিয়ে মুক্ত’ করতে শপথ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের চার হাজার শিক্ষার্থী। বুধবার সকালে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডে শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করে। শপথ বাক্য পড়ান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ময়মনসিংহ বিভাগকে ‘বাল্যবিয়ে মুক্ত’ করতে শপথ নিয়েছে প্রায় চার হাজার শিক্ষার্থী।

বুধবার সকালে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডে শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করে। শপথ বাক্য পড়ান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জানা গেছে, মুজিব বর্ষকে সামনে রেখে গত ১ ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগকে ‘বাল্যবিয়ে মুক্ত’ ঘোষণা করা হয়। এ বিষয়ে সচেতনতা তৈরিতে বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ শহরে মানববন্ধন ও র‌্যালির আয়োজন করে। নগরীর গঙ্গাদাস গুহ রোডে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাল্যবিয়ে বিরোধী প্লাকার্ড হাতে নিয়ে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থী প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন।

পরে তাদের বাল্যবিয়ে বিরোধী শপথ বাক্য পাঠ এবং গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন