© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে মাতাল অবস্থায় চার সহযোগীসহ জেলা পরিষদ সদস্য আটক

শেয়ার করুন:
নোয়াখালীতে মাতাল অবস্থায় চার সহযোগীসহ জেলা পরিষদ সদস্য আটক
own-reporter-noakhali
০৫:৪৫ পিএম | ১২ ডিসেম্বর, ২০১৯

মদ্যপান করে মাতলামি করার সময় চার সহযোগী সহ নোয়াখালী জেলা পরিষদ সদস্য কামাল উদ্দিন প্রকাশকে (সিএনজি কামাল) ’আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মদ্যপান করে মাতলামি করার সময় চার সহযোগীসহ নোয়াখালী জেলা পরিষদ সদস্য কামাল উদ্দিন প্রকাশকে (সিএনজি কামাল) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে জেলা পরিষদ ডাক বাংলো থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কামাল উদ্দিন (৪৫), সামছুল হক অপু (৩৫), শহীদ উল্লাহ (৩৭), আরশাদ (৩৪) ও জুয়েল (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার বলেন, মদ পান করে তারা জেলা পরিষদ ডাক বাংলোয় মাতলামি করছিল, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে স্টোমাক ওয়াস (পাকস্থালী পরিষ্কার) করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন