‌‘চট্টগ্রামের ৮৫ শতাংশ বাসে চলে ধূমপান’

চট্টগ্রাম নগরীতে চলাচলকারী বাসগুলোর ওপর চালানো এক জরিপে দেখা গেছে, নগরীর ৮৫ শতাংশ বাসে ধূমপান হয়।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ  তথ্য জানায় জরিপ পরিচালনাকারী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। জরিপের ফলাফল তুলে ধরেন ইপসার উপ-পরিচালক নাসিমা বানু।

নাসিমা বানু বলেন, চট্টগ্রাম শহরে চলাচলকারী ৪১৯টি সিটি বাসে জরিপ চালানো হয়। এর মধ্যে ৮৫ শতাংশ বাসে ধূমপান করতে দেখা গেছে। বাসে ধূমপানকারীদের মধ্যে ৯৮ শতাংশই চালক ও সহকারী, বাকি দুই শতাংশ যাত্রী।

তিনি জানান, ১০০ শতাংশ বাসে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের চিত্র পাওয়া গেছে। কোনো বাসেই তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে সর্তকতামূলক কোনো নোটিস পাওয়া যায়নি।

জরিপে চট্টগ্রামের ২৮২টি সরকারি অফিসের মধ্যে ৫৪ শতাংশে, ৪২৩ টি রেস্টুরেন্টের মধ্যে ৫০ শতাংশে, ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪১ শতাংশে এবং ১৮৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে ৩৪ শতাংশে ধূমপানের নির্দশন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে সর্তকতা নোটিস দেওয়া বাধ্যতামূলক। ধূমপানমুক্ত রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন প্রতিষ্ঠান বা পরিবহনের মালিক, তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপক। প্রায় শতভাগ পাবলিক বাস ও শিক্ষা প্রতিষ্ঠান, ৯৯ শতাংশ সরকারি অফিস ও রেস্টুরেন্ট এবং ৯৭ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রে তামাক নিয়ন্ত্রণ আইনের এসব ধারার লঙ্ঘন দেখা গেছে।

চট্টগ্রাম শহরের তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনের অবস্থা নিয়ে এই জরিপ পরিচালনা করা হয়। চলতি বছরের জুন থেকে নগরীর পাবলিক বাস, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, স্বাস্থ্য কেন্দ্র এবং রেস্টুরেন্টে তিন মাসব্যাপী এ জরিপ চালানো হয়। জরিপে সহযোগিতা করে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের আবদুস সালাম মিয়া প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026
img
ফজরের নামাজ পরে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বাংলাদেশকে ফিরিয়ে আনলেই ভারতের সাথে খেলবে পাকিস্তান: রশিদ লতিফ Feb 03, 2026