গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
প্রতীকী ছবি
০৭:১৮ পিএম | ১৫ ডিসেম্বর, ২০১৯
গাজীপুর সদর উপজেলায় একটি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান কারখানা এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনসেপেক্টর মো. জাকারিয়া খান জানান, খবর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।
টাইমস/এইচইউ