হাতিয়ায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক বহিষ্কার

নোয়াখালীর হাতিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকের নাম মনির উদ্দিন।

রোববার ওই শিক্ষককে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম।

বহিষ্কৃত মনির উদ্দিন উপজেলার বুড়িরচর ইউনিয়নের আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

ইউএনও নূরে আলম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।

আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুফ বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির উদ্দিন। বুধবার প্রাইভেট পড়া শেষে সকল শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিলেও অযুহাত দেখিয়ে ভিকটিমকে বসিয়ে রাখেন শিক্ষক মনির। সবাই চলে যাওয়ার পর তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে মনির। পরে ধস্তাধস্তি করে শিক্ষক মনিরের হাত থেকে রক্ষা পায় ওই শিক্ষার্থী। পরে ঘটনার বিচার চেয়ে ওই রাতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভিকটিম।

এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেনকে ঘটনাটি তদন্ত করে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন ইউএনও নূরে আলম।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান ক্রিকেটাররা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026