© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

শেয়ার করুন:
রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন
own-reporter
০৭:৫৯ পিএম | ২১ ডিসেম্বর, ২০১৯

রাজধানী ঢাকার মুগদা এলাকার মান্ডায় মাহিম রহমান (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মাহিম গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আরপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

মাহিমের মা রোজিনা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় মাহিমের এক বন্ধু ফোনে মাহিমকে ডেকে নেয়। এরপর মান্ডার লেটকার গলির বালুর মাঠে বন্ধুদের সঙ্গে আগুন পোহাচ্ছিল মাহিম। সেখানে ৮-১০ জন যুবক অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় মুগদা হাসপাতালে মাহিমকে ভর্তি করা হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহিমের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

মুগদা থানার এসআই মনিবুর রহমান জানান, মাহিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পূর্বের কোনো মারামারির ঘটনার জেরে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন