খুলনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

খুলনা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থা নিয়ে সংবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু। এসময় টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর করে।

রোববার দুপুর ১২টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন খুলনার সাংবাদিকরা।

এ বিষয়ে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বলেন, জোড়াগেট এলাকায় ওয়াসার পাইপ লিকেজ হয়ে পানি বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে মোবাইলে ওই চিত্র ধারণের সময় কর্মরত খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের প্রকৌশলী হঠাৎ আমাকে কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তখন আমি ওই কর্মকর্তাদের নিজেকে বার বার সাংবাদিক বলে পরিচয় দিলেও তারা থামেনি।

তিনি বলেন, এক পর্যায়ে একাত্তর টিভির ক্যামেরাম্যান আরিফুর রহমান সোহেল ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করলে তার ক্যামেরা ভেঙে ফেলা হয়। খবর পেয়ে ট্রাফিক পরিদর্শক (ইন্সপেক্টর) বাশার এসে ওয়াসার পক্ষ থেকে উল্টো হ্যান্ডকাপ পরিয়ে আমাকেই থানায় নেওয়ার চেষ্টা করেন। তবে খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে আমাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে খুলনার কর্মরত সাংবাদিকরা জোড়াগেট সংলগ্ন খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে। পরে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সিটি মেয়র তালুকতদার আব্দুল খালেকের আশ্বাসে সাংবাদিক কর্মসূচি প্রত্যাহার করে। এ ঘটনায় খালিশপুর থানায় সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সড়ক অবরোধে খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক সাইয়েদুজ্জামান সম্রাট, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, সিনিয়র সাংবাদিক মো. আনিসুজ্জামান, মুন্সী আবু তৈয়ব, তরিকুল ইসলাম, হাসান আহমেদ মোল্লাসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম বলেন, সাংবাদিক পান্নুর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026