© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীপুরে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকার প্রাণহানি

শেয়ার করুন:
শ্রীপুরে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকার প্রাণহানি
own-reporter-gazipur
১২:৫৭ পিএম | ০৬ জানুয়ারি, ২০২০

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় শাহনাজ পারভীন (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার এসআই নয়ন ভুঁইয়া।

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় শাহনাজ পারভীন (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার এসআই নয়ন ভুঁইয়া।

নিহত শাহনাজ পারভীন শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নুরুল আমিনের স্ত্রী এবং আব্দুল ছাত্তারের মেয়ে। তিনি স্থানীয় মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। আহত নুরুল আমিনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই নয়ন ভুঁইয়া জানান, রোববার বিকালে স্কুল ছুটির পর উপজেলার গাজীপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকা মেয়ের বাড়িতে বেড়াতে যান পারভীন। সেখান থেকে সন্ধ্যায় স্বামীর সঙ্গে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কালিয়াকৈরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পারভীন মারা যান।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন