© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ৯৭ জন গ্রেপ্তার

শেয়ার করুন:
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ৯৭ জন গ্রেপ্তার

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
০২:৩৫ পিএম | ০৬ জানুয়ারি, ২০২০

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩৮ আসামিসহ মোট ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি পাইপ গানসহ দুইজন, দেড় কেজি গাঁজা, সাড়ে ৪০ গ্রাম হেরোইন ও ৮ পিস ইঞ্জেকশনসহ মোট ৩০ জন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ৩৮ জন এবং নিয়মিত মামলায় ২৭ আসামিসহ মোট ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন