© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত

শেয়ার করুন:
ঝিনাইদহে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত
district-correspondent
০৫:০৭ পিএম | ০৬ জানুয়ারি, ২০২০

ঝিনাইদহ সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় শাহিন হোসেন (১৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বৈডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় শাহিন হোসেন (১৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার বৈডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন উপজেলার উত্তর নারায়পুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বৈডাঙ্গা বাজারে যাচ্ছিলেন শাহিন। পথে বাজার এলাকায় এলে একটি আলমসাধু ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন