© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত  

শেয়ার করুন:
উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত   

প্রতীকী ছবি

district-correspondent
০৫:১৮ পিএম | ০৬ জানুয়ারি, ২০২০

বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার কক্সবাজারের উখিয়ার পালংখালীতে এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ও একটি বন্দুকসহ দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহতরা মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি-৩৪।

নিহত ইয়াবা ব্যবসায়ীরা হলেন- মিয়ানমারের উনচিপ্রাং এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে উখিয়া রোহিঙ্গা শিবিরের ২২ নং ব্লকে আশ্রয় নেয়া ইসমাইল (২৮) ও হেলাল উদ্দিন (২০)।

৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, উখিয়ার পালংখালী পূর্ব ফাঁড়ির বিল এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা নিয়ে ঢুকছিলেন মাদক ব্যবসায়ীরা। এসময় বিজিবির টহলদল অভিযান শুরু করলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক ব্যবসায়ীরা। পরে আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন