© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কামরাঙ্গীরচরে শিশু গণধর্ষণ : মামলা

শেয়ার করুন:
কামরাঙ্গীরচরে শিশু গণধর্ষণ : মামলা

প্রতীকী ছবি

own-reporter
০৪:৩৮ পিএম | ১০ জানুয়ারি, ২০২০

ঢাকার কামরাঙ্গীরচরে এবার ১৩ বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ছয় জনের নাম উল্লেখ করে ভিকটিম শিশুর মা থানায় মামলা করেছেন।

কামরাঙ্গীরচর থানার ওসি এবিএম মশিউর রহমান জানান, শিশুটিকে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে পাঁচজনে মিলে ধর্ষণ করে। খবর পেয়ে ভিকটিমের পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে।

পরে ভিকটিম শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

টাইমস/এসএন/আরএ

মন্তব্য করুন