© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২

শেয়ার করুন:
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২

প্রতীকী ছবি

own-reporter-chattogram
১২:৩৬ পিএম | ১১ জানুয়ারি, ২০২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় পুলিশ সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম ফৌজদারহাট বন্দরসংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় পুলিশ সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম ফৌজদারহাট বন্দরসংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মো. আলমগীর হোসেন (২৪) ও শহিদুল ইসলাম (২৭)। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। ডিআইজির প্রটোকলের দায়িত্বে ছিলেন কনস্টেবল আলমগীর। কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন তারা।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই রেজাউল বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বন্দরের দিকে যাওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তারা কুমিল্লা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদের দুই জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন