© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে কুমার নদে মিলল বৃদ্ধার মৃতদেহ  

শেয়ার করুন:
ফরিদপুরে কুমার নদে মিলল বৃদ্ধার মৃতদেহ   

প্রতীকী ছবি

own-reporter-faridpur
০৩:০৯ পিএম | ১১ জানুয়ারি, ২০২০

ফরিদপুর শহরে কুমার নদ থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬৫ বছর বয়স্ক ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চক বাজার শিবমন্দির এলাকার পেছনে কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হ

ফরিদপুর শহরে কুমার নদ থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬৫ বছর বয়স্ক ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চক বাজার শিবমন্দির এলাকার পেছনে কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন বলেন, পরিচয় শনাক্তের জন্য মৃতার আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এ ছাপ পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে পরীক্ষা করে তার পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভাসমান অবস্থায় উদ্ধার করা বৃদ্ধার মৃত্যু একদিন আগে ঘটে থাকতে পারে। সুরতহাল প্রতিবেদনে বৃদ্ধার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন