© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পীরগঞ্জে ট্রাকচাকায় বৃদ্ধ নিহত

শেয়ার করুন:
পীরগঞ্জে ট্রাকচাকায় বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি

own-reporter-rangpur
০৭:৫৭ পিএম | ১১ জানুয়ারি, ২০২০

রংপুরের পীরগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ছাদেক আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোর্ড ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রংপুরের পীরগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ছাদেক আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোর্ড ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাদেক উপজেলার রায়পুর ইউনিয়নের সাতগড়া গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে।তিনি শীতের পিঠা নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাদেক আলী বাইসাইকেলযোগে শীতের পিঠা নিয়ে উপজেলার ঘোলা গ্রামে তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বোর্ড ঘর নামক স্থানে মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ছাদেক আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন