লোহাগাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাতে লোহাগাড়া সদরের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- উপজেলার আধুনগর ইউনিয়নের চেঁদিরপুনি বড়ুয়াপাড়ার স্বপন বড়ুয়ার ছেলে উত্তম বড়ুয়া (২০) ও একই এলাকার লিটন বড়ুয়ার ছেলে বিশাল বড়ুয়া (১৯)। উত্তম বড়ুয়া লোহাগাড়া উপজেলা সদরের আমিরাবাদ এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের আর বিশাল বড়ুয়া একই এলাকার একটি গ্রিল ওয়ার্কশপের কর্মী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে কাজ শেষ করে প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন উত্তম বড়ুয়া ও বিশাল বড়ুয়া। মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উত্তম ও বিশাল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মাইক্রোবাস রেখে চালক পালিয়ে গেছেন।

পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাতেই দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026