© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে দুই নারীসহ নিহত ৫

শেয়ার করুন:
রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে দুই নারীসহ নিহত ৫
district-correspondent
০৪:৪৬ পিএম | ১২ জানুয়ারি, ২০২০

রাজবাড়ী সদর উপজেলার যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার চরখানখানাপুর ছোট সেতু এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার চরখানখানাপুর ছোট সেতু এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। হতাহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মাসুদ পারভেজ বলেন, খানখানাপুর ছোট সেতু এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা মাহিন্দ্রার যাত্রী। এ ঘটনায় ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন