© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে তরুণীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

শেয়ার করুন:
বরিশালে তরুণীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

own-reporter-barisal
০৫:৩১ পিএম | ১২ জানুয়ারি, ২০২০

বরিশালের হিজলা উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদয়ে আরও তিন বছরের দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সাইফুল। তিনি একই এলাকার বাসিন্দা।

একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মন্নান বেপারিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের কথা বলে একই এলাকায় তার বেয়াই মন্নান বেপারীর বাড়িতে নিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই তরুণী তাকে বিয়ে করার কথা বললে সাইফুল অস্বীকৃতি জানায়।

বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করতে না পেরে তরুণীর মা বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ‍আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন