© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তানোরে বিয়ের দেড়মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

শেয়ার করুন:
তানোরে বিয়ের দেড়মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা
own-reporter-rajshahi
০৫:৪৪ পিএম | ১২ জানুয়ারি, ২০২০

রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে ফারহানা তিথি (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার সাদিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে ফারহানা তিথি (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।

রোববার সকালে উপজেলার সাদিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা তিথি ওই গ্রামের টিটু মণ্ডলের মেয়ে। তার স্বামী পবা উপজেলার দামকুড়া এলাকার ফাইম ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেড় মাস পূর্বে জেলার পবা উপজেলার দামকুড়া এলাকার নজিবর রহমানের ছেলে ফাইম ইসলামের সঙ্গে তিথির বিয়ে হয়। তিথি ও বর ফাইম আপন মামাতো-ফুফাতো ভাইবোন। গত এক সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়ি তানোরের সাদিপুরে বেড়াতে এসেছিল তিথি।

স্থানীয়রা জানান, তিথি গলায় ওড়না পেঁচিয়ে সাদিপুরে বাবার বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তিথির লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার দায়িত্বরত পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন