© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চান্দিনায় নৈশপ্রহরীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

শেয়ার করুন:
চান্দিনায় নৈশপ্রহরীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
own-reporter-cumilla
০২:৫৩ পিএম | ১৩ জানুয়ারি, ২০২০

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম নাছির উদ্দিন (২৬)।

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম নাছির উদ্দিন (২৬)।

সোমবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাওতলা সিনিয়র আলিম দাখিল দাখিল মাদ্রাসার পাশ থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. নাছির উদ্দিন উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের রবিউল্লাহর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মহাসড়কের পাশে বাচ্চু চেয়ারম্যান মার্কেটে ছোট একটি দোকানে ব্যবসার পাশাপাশি রাতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন নিহতের বাবা রবিউল্লাহ। বাবার শারীরিক সমস্যা হলে তার পরিবর্তে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন নাছির। সেই ধারাবাহিকতায় রোববার রাতে নাছির দায়িত্ব পালন করতে আসে। সোমবার ভোরবেলা নাছিরের বাবা দোকানের সামনে এসে রক্ত দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে পাশের লোকজন ছুটে এসে চারিদিক খুঁজতে গিয়ে মহাসড়কে শরীরের বিভিন্ন থেতলানো ছিন্নভিন্ন অংশ পরে থাকতে দেখে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন