© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুঠিয়ায় ২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক

শেয়ার করুন:
পুঠিয়ায় ২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক
own-reporter-rajshahi
০৬:৩৪ পিএম | ১৩ জানুয়ারি, ২০২০

রাজশাহীর পুঠিয়ায় ২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবু সাঈদ ও তেলকুপি এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. জনি।

রাজশাহীর পুঠিয়ায় ২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবু সাঈদ ও তেলকুপি এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. জনি।

সোমবার সকালে উপজেলার বানেশ্বর ইউপির শিবপুর হাট কলাহাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, সকালে উপজেলার শিবপুর কলাহাটা এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই যাত্রীকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন