ত্রিশালে ঘন কুয়াশায় দুই ট্রাক ও তিন বাসের সংঘর্ষ, নিহত ১

ময়মনসিংহের ত্রিশালে ঘন কুয়াশায় পাঁচ বাস-ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের একজন হেলপার নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বাবুল হোসেন (৪০)। তার বাড়ি শেরপুর জেলায়। তিনি শেরপুর চেম্বার অব কমার্স পরিবহনের হেলপার ছিলেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুনিম সারোয়ার জানান, শেরপুর থেকে ছেড়ে আসা চেম্বার অব কমার্স পরিবহনের একটি বাস কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ঘন ঘুয়াশায় দেখতে না পেয়ে ওই বাসের পেছনে গৌরীপুর থেকে ছেড়ে আসা আরিশা পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়, তার পেছনে একটি ট্রাক এবং তার পেছনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা নেত্র পরিবহনের আরও একটি বাস ধাক্কা দেয়। এতে শেরপুর থেকে ছেড়ে আসা বাসটির হেলপার আবুল হোসেনসহ ছয় যাত্রী গুরতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আবুল হোসেন মারা যান।

এ দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026