© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোয়ালমারীতে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

শেয়ার করুন:
বোয়ালমারীতে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

প্রতীকী ছবি

own-reporter-faridpur
০১:২১ পিএম | ১৫ জানুয়ারি, ২০২০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার এক আসামি নিহত হয়েছেন। তার নাম এনায়েত হোসেন (৩০)।

বুধবার ভোরে উপজেলার শেখর ইউনিয়নের বাড়ানখোলা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত এনায়েত একই উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের মৃত মুজিবর হোসেনের ছেলে।

পুলিশের দাবি, এনায়াতের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে।

বোয়ালমারী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এনায়েতকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় এনায়েতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিতে এনায়েত গুলিবিদ্ধ হন। পরে বোয়ালমারী উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে ওয়ান শুটার-গান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে।

এনায়েত হোসেনের বিরুদ্ধে থানাসহ বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, খুন, ধর্ষণসহ মোট ১৩টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন