© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালিয়াকৈরে কভার্ডভ্যানচাপায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

শেয়ার করুন:
কালিয়াকৈরে কভার্ডভ্যানচাপায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
own-reporter-gazipur
০১:৪৭ পিএম | ১৫ জানুয়ারি, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তা পারাপারের সময় কভার্ডভ্যানের চাপায় সাইকেল আরোহী এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম মো. আনসার আলী (৩৬)।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তা পারাপারের সময় কভার্ডভ্যানের চাপায় সাইকেল আরোহী এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম মো. আনসার আলী (৩৬)।

বুধবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে কা‌লিয়া‌কৈ‌রের চন্দ্রা পল্লী‌বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত মো. আনসার আলী চন্দ্রার পল্লীবিদ্যুৎ এলাকার ‘ইন্টারস্টপ অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানার জুনিয়র এক্সিকিউটিভ অফিসার ছিলেন। তিনি স্থানীয় কালামপুর এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন। তার বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানার বকশিপাড়া তালিচোরা এলাকায়।

কালিয়াকৈর থানার এসআই মো. সোহেল রানা বলেন, আনসার আলী বাইসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। পথে চন্দ্রা এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আনসারের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান এসআই।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন