© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবিরহাটে মোটরসাইকেল চাপায় একজন নিহত

শেয়ার করুন:
কবিরহাটে মোটরসাইকেল চাপায় একজন নিহত

প্রতীকী ছবি

district-correspondent
০১:২৪ পিএম | ১৬ জানুয়ারি, ২০২০

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোটরসাইকেলের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আবুল হাশেম (৬০)।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোটরসাইকেলের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আবুল হাশেম (৬০)।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালামিয়ারপোল-পাকমুন্সিরহাট সড়কের কালামিয়ারপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালামিয়ারপোলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আবুল হাশেম। কালামিয়ারপোল-পাকমুন্সিরহাট সড়কে আসলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন