© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন:
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-bogura
০৭:১৪ পিএম | ১৬ জানুয়ারি, ২০২০

বগুড়ায় কলেজ ট্রেনে কাটা পড়ে বাবলু মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার চকবোচাই এলাকায় এ ঘটনা ঘটে। বাবলু মন্ডল সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

বগুড়ায় কলেজ ট্রেনে কাটা পড়ে বাবলু মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার চকবোচাই এলাকায় এ ঘটনা ঘটে।

বাবলু মন্ডল সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির এএসআই আক্তারুন্নাহার লিপি জানান, নিহত বাবলু মন্ডল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনাতলা স্টেশন থেকে কলেজ ট্রেনে বগুড়া শহরে মেয়ের বাড়িতে আসছিলেন। এসময় গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়ার সান্তাহার রুটে চলাচলকালী ট্রেনটি পাশের গাবতলীর চকবোচাই এলাকা অতিক্রম করার পর তার ডান হাত বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়-স্বজনের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে রেলের বোনারপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন