চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে দুই কোটি টাকার ক্ষতি

ভোলার চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার রাত দেড়টার দিকে চরফ্যাশন বাজারের শরীফ পাড়া ব্রিজ সংলগ্ন থানা রোডে এ অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে প্রথমে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় চরফ্যাশন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পরে লালমোহন, বোরহানউদ্দিন থেকে আরও চারটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় ২০-২২টি দোকান পুড়ে যায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ২০-২২টি দোকান পুড়ে গেছে।

তিনি আরও বলেন, বাজার ব্যবসায়ী সমিতির নেতারা প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদের জানিয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
১৩ বছর আগে কনার জন্য মার খেয়েছিলেন নুসরাত ফারিয়া! Feb 06, 2026
ফ্যাশন আইকন তানজিন তিশার নতুন চমক Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ Feb 06, 2026
ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 06, 2026
বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ঘরে ঘরে কর্মসংস্থান তৈরিতে কাজ করবো: আমিনুল হক Feb 06, 2026
img
আমরা শিল্পী, কারখানার পণ্য নই- কেন বললেন পঙ্কজ? Feb 06, 2026
img
নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মহাপরিচালক Feb 06, 2026
img
ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিব: হাবিব Feb 06, 2026
img
‘বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে’ Feb 06, 2026
img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026
img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026