© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩ ফেব্রুয়ারি

শেয়ার করুন:
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩ ফেব্রুয়ারি
own-reporter
০৭:০৯ পিএম | ১৯ জানুয়ারি, ২০২০

এসএসসি ও সমমান পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু হবে। সংশোধিত রুটিন অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। এছাড়া ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত রুটিন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু হবে। সংশোধিত রুটিন অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। এছাড়া ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত রুটিন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের দাবির মুখে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি সিটি করপোরেশন নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। আর একই দিন থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তাই নির্বাচনের কারণে রুটিন সংশোধন করে ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিন নির্ধারণ করা হয়।

 

টাইমস/এসএন/আরএ/এইচইউ

মন্তব্য করুন