© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৃত নবজাতক নড়ে উঠলো মায়ের কোলে!  

শেয়ার করুন:
মৃত নবজাতক নড়ে উঠলো মায়ের কোলে!   

ছবি সংগৃহীত

district-correspondent
০৭:৩৩ পিএম | ২০ জানুয়ারি, ২০২০

সদ্য জন্ম নেয়া ফুটফুটে নবজাতক জান্নাতুলকে মৃত ঘোষণা করা হয়েছিল। তাই মৃত নবজাতক জান্নাতুলকে ফেলে রাখা হয়েছিল হাসপাতালের মেঝের ওপর। কিন্তু মায়ের মন তখনো পড়েছিল ছোট্ট জান্নাতুলের তুলতুলে মুখের ছায়ায়। তাই প্রসূতি মা শেষবারের মত মৃত সন্তানকে ছুঁয়ে দেখতে চাইলেন।

কিন্তু কে জানতো মায়ের পরশ পেয়েই মৃত ভেবে ফেলে রাখা জান্নাতুল জীবন ফিরে পাবে? হ্যা, এমনই এক চমকপ্রদ ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে। সোমবার এ ঘটনা ঘটে।

পরে চিকিৎসকরা শিশু জান্নাতুলসহ তার মাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সদর হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে জান্নাতুল। সে এখন হাত-পা নেড়ে খেলে, চোখ মেলে দেখছে পৃথিবীর আলো। আর এই ঘটনায় ছোট্ট জান্নাতুলের বাবা মায়ের মুখে রাজ্যের সুখের হাসি।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের মুদি দোকানি আবদুল হালিমের স্ত্রী জিনিয়া খাতুন জেলা শহরের উপশম নার্সিং হোমে জান্নাতুলকে প্রসব করেন। কিন্তু নার্সিং হোমের চিকিৎসকরা প্রথমে ওই বাচ্চাকে মৃত বলে ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন জানান, নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়েছে। তাকে এখন ইনকিউবেটরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন