© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চৌগাছায় নিখোঁজের তিনদিন পর গাছে মিলল ঝুলন্ত লাশ

শেয়ার করুন:
চৌগাছায় নিখোঁজের তিনদিন পর গাছে মিলল ঝুলন্ত লাশ
district-correspondent
০২:১৮ পিএম | ২৬ জানুয়ারি, ২০২০

যশোরের চৌগাছা উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক ইজিবাইকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শুকুর আলী রানার (২২)।

যশোরের চৌগাছা উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক ইজিবাইকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শুকুর আলী রানার (২২)।

রোববার সকালে উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকুর আলী রানা চৌগাছা উপজেলার আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের জুলফিকার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শুকুর আলী রানা শুক্রবার বিকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে চৌগাছা শহরে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন। রোববার সকালে সাঞ্চাডাঙ্গা গ্রামের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন