© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় গলাকাটা ও অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
বগুড়ায় গলাকাটা ও অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

district-correspondent
০৮:৪১ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২০

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অগ্নিদগ্ধ ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অগ্নিদগ্ধ ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে চামরুল ইউনিয়নের বেরুঞ্জা গ্রামে এই লাশ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ও বগুড়ার দুপচাঁচিয়ার সীমান্তবর্তী বেরুঞ্জা গ্রামের ডোগারপাড়ে আগুনে পোড়া মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তার গলাকাটা এবং আগুনে মুখমণ্ডল ঝলসানো। পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। নাম পরিচয় গোপন করার উদ্দেশেই মুখমণ্ডল পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন