© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন ইভটিজারকে তাবলিগে পাঠালেন এসিল্যান্ড

শেয়ার করুন:
তিন ইভটিজারকে তাবলিগে পাঠালেন এসিল্যান্ড

প্রতীকী ছবি

own-reporter-tangail
০২:৪৫ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২০

তিন কিশোর এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করতো। গত সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তারা মেয়েটির গতিরোধ করে। এ সময় সে চিৎকার করলে তারা পালিয়ে যায়।

তিন কিশোর এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করতো। গত সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তারা মেয়েটির গতিরোধ করে। এ সময় সে চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে এ ঘটনায় মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে ওই তিন কিশোর ফের মেয়েটিকে উত্ত্যক্ত করতে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা পুলিশ তাদের আটক করে।

পরে বুধবার দুপুরে আটক ওই তিন কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মঈনুল হকের কার্যালয়ে হাজির করা হলে বিচারক তাদেরকে সাজা না দিয়ে ভালো হওয়ার সুযোগ দিতে ছয়দিনের তাবলিগ জামাতে পাঠানোর ব্যবস্থা করেন।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। ভুক্তভোগী মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে মির্জাপুর সরকারি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

আর অভিযুক্তরা হচ্ছে- উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) গ্রামের শুভ মিয়া, আশিক ও জিহাদ।

এ বিষয়ে এসিল্যান্ড মো. মঈনুল হক বলেন, তিন কিশোরই শিক্ষার্থী। তাই তাদের শিক্ষাজীবন সুরক্ষার জন্য সাজা না দিয়ে তাবলিগে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন